
ডেস্ক রিপোর্ট : টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন ওয়েস্ট ইন্ডিজের রহস্য স্পিনার সুনীল নারাইন। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) মঞ্চে বল হাতে নেমেই স্পর্শ করলেন ৬০০ উইকেটের অনন্য মাইলফলক। বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়লেন তিনি।
ইতিহাসের পাতায় নারাইন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেই এই রেকর্ড গড়েন নারিন। ঐতিহাসিক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম ওভারের (ইনিংসের ষষ্ঠ ওভার) প্রথম বলেই প্রতিপক্ষ ব্যাটার টম অ্যাবলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আর এই একটি উইকেটের মাধ্যমেই পূর্ণ হয় তাঁর ৬০০ উইকেটের কোটা।
নারাইনের আগে এই অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন কেবল দুইজন বোলার। তারা হলেন—আফগান স্পিন জাদুকর রশিদ খান (৪৯৯ ম্যাচে ৬৮১ উইকেট) এবং নারাইনের স্বদেশি ডোয়াইন ব্রাভো (৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট)।
১৫ বছরের দীর্ঘ পথচলা ৩৭ বছর বয়সী নারাইন এই মাইলফলকে পৌঁছাতে সময় নিয়েছেন প্রায় ১৫ বছর। ৫৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি এই উচ্চতায় পৌঁছালেন। আইএলটি২০ শুরুর আগে কাঙ্ক্ষিত রেকর্ডটি ছুঁতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি।
উইকেটের পরিসংখ্যান
নারিনের ৬০০ উইকেটের পরিসংখ্যানে তাকালে দেখা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি নিয়েছেন ৫২টি উইকেট। বাকি ৫৪৮টি উইকেটই এসেছে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ও ঘরোয়া টুর্নামেন্ট থেকে।
আইপিএল: সবচেয়ে বেশি ১৯২টি উইকেট নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল), যার সবকটিই কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
সিপিএল: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার শিকার ১৩৩টি উইকেট।
বিপিএল: বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তিনি নিয়েছেন ৪৪টি উইকেট।
সূত্র : বাংলা নিউজ২৪।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪