1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন মুকুল কুমার ঘোষ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬০৩ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন  : রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের বাসিন্দা, জুরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও তানোর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুকুল কুমার ঘোষ (৬৫) আর নেই।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্ট্রোক করে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি চান্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে এবং এর অঙ্গসংগঠন ছাত্রলীগও নিষিদ্ধ ঘোষিত।

শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!