1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

লোকচক্ষুর অন্তরালে (৫৯ বিজিবি) অধিনায়কের শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক আকারে শীত নেমে এসেছে। এতে দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার দরিদ্র জনগোষ্ঠী শীতের প্রকোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই মানবিক সংকট উপলব্ধি করে গত ১১ জানুয়ারি রবিবার মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া নিজ উদ্যোগে লোকচক্ষুর অন্তরালে ও বিনা প্রচারণায় রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি স্বহস্তে শীতার্ত অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অধিনায়কের এ মানবদরদী ও জনহিতকর উদ্যোগে সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত হয়ে বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ কার্যক্রমের মাধ্যমে বেসামরিক অঙ্গনে বিজিবির ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে আশার আলো সঞ্চার করেছে। স্থানীয়দের মতে, মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের এই দৃষ্টান্তমূলক কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের মানবিক সহায়তায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!