1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রাজশাহী-১ আসনে ভোট প্রস্তুতি সম্পন্ন, তানোরে ৬১ কেন্দ্রে সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গোদাগাড়ী ও তানোর দুই উপজেলা মিলিয়ে এ আসনে মোট ১৫৯টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজশাহী-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
এরই অংশ হিসেবে তানোর উপজেলায় মোট ৬১টি ভোটকেন্দ্রে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তানোর উপজেলা পরিষদ হলরুমে প্রিসাইডিং অফিসারদের মাঝে ব্যালট বক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্পসহ প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।
প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ দায়িত্বে সামগ্রী বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রে রওনা হন। নির্বাচনি সামগ্রী পরিবহনে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাঈমা খান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন চলাকালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
অন্যদিকে, গোদাগাড়ী উপজেলাতেও পৃথকভাবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!