1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

রাজশাহীর দুর্গাপুরে ৪ বছরের শিশুকে রেখে প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চার বছরের এক অবুঝ শিশুকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন মিম নামের এক গৃহবধূ। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, নোয়াখালীর চাটখিল উপজেলার মনির নামের এক যুবকের সঙ্গে পালিয়েছেন তিনি। এ ঘটনা জানাজানির পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বেশ ধুমধাম করেই লাল্টু ও মিমের বিয়ে হয়েছিল। বিয়ের পর তাদের সংসার আলোকিত করে জন্ম নেয় এক পুত্রসন্তান। কিন্তু সেই অবুঝ শিশুকে একা ফেলে অন্য এক যুবকের সঙ্গে মিমের পালিয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না কেউই। মাকে না পেয়ে শিশুটি সারারাত কান্নাকাটি করছে, যা দেখে প্রতিবেশীরাও চরম ব্যথিত।

ভুক্তভোগী স্বামী লাল্টু জানান, চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকেন। গত দুই মাস আগে সন্তানকে বাড়িতে একা রেখে বাজারে যাওয়ার কথা বলে বের হন মিম। অভিযোগ রয়েছে, এ সময় তিনি নগদ তিন লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি। পরে তিনি জানতে পারেন, পরকীয়া প্রেমিকের সঙ্গেই পালিয়েছেন মিম।

তিনি আরও জানান, আগের বিয়ে ও সন্তানের বিষয়টি মিম তার নতুন প্রেমিক এবং ওই যুবকের পরিবারের কাছে সম্পূর্ণ গোপন রেখেছেন। প্রতারক স্ত্রীর এমন কর্মকাণ্ডের জন্য তিনি প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!