1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি

মোহনপুরে তর্কের জেরে ইটের আঘাতে ভ্যানচালক নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর মন্ডল (৪৪) নামে এক ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর মন্ডল ওই গ্রামের বাসিন্দা এবং আশরাফ মন্ডলের ছেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মজিবুর রহমান (৫০) নামের এক ব্যক্তি চার্জার ভ্যানে করে তাকে বাড়িতে পৌঁছে দিতে আলমগীরকে অনুরোধ করেন। তবে আলমগীর এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মজিবুর রহমান ইট দিয়ে আলমগীরের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত মজিবুর রহমানকে একটি ক্লাবে আটক করে রাখে। পরে পুলিশ তাকে হেফাজতে নিতে গেলে উত্তেজিত জনতা গণপিটুনির চেষ্টা চালায়। তবে মোহনপুর থানা পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং র্যাব-৫-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!