1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মুন্ডুমালা পৌর বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার স্মরণে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ,তানোর : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে মুন্ডুমালা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আতাউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়ন, গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের মানুষের কল্যাণে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর সততা, দেশপ্রেম ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

এ সময় তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, শরীয়ত সহ তানোর উপজেলা, তানোর ও মুন্ডুমালা পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে অসুস্থ তানোর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামকে দেখতে তাঁর নিজ বাসভবনে যান। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁর সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও আব্দুস সালামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!