1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

মুন্ডুমালা’য় বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা ও দোয়া

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা’য় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টায় মুন্ডুমালা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তানোর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতার চেতনা ধারণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​পৌর বিএনপির সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক আহ্বায়ক মাওলানা আবুল কাশেম। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক আফসারুজ্জামান প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রেজা মাস্টার ও ফিরোজ কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল হক ও আব্দুর রহিম, জেলা যুবদল সদস্য জুয়েল রানা, পৌর যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদল আহ্বায়ক আজিম আলী, জিয়া পরিষদ জেলা সহ-সাংগঠনিক সম্পাদক এম রায়হান আলী সহ অনেকে।
​আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!