1. admin@rajshahitribune24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪টি দেশ ছেড়ে যাওয়ার আহ্বান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২০৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেছে।

সোমবার (২ মার্চ) কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহনব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে’ এই ১৪টি দেশ থেকে বের হয়ে যেতে বলছে।দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। এ হামলায় খামেনি নিহত হয়েছেন।এরপর থেকে ইরান ও তার মিত্ররা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

ইরান খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করছে। সবশেষ ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড ক্রপস (আইআরজিসি) বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করেছে।এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা করা হয়।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!