1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

​মান্দায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২৬০ বার পঠিত

মান্দা (নওগাঁ) প্রতিবেদক:নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং পরে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

​বেলা ১১টায় বিভাগীয় কমিশনার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও তিনি একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিগ্রাম দোডাঙ্গী বিদ্যালয় পরিদর্শন করেন। প্রতিটি প্রতিষ্ঠানেই তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বারোপ করেন।উপস্থিত ব্যক্তিবর্গ পরিদর্শনকালে বিভাগীয় কমিশনারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী,মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, ​নাসির উদ্দীন সরদার, প্রধান শিক্ষক, ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়।

​বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ মান্দার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে যান। সেখানে তিনি সাধারণ মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদের ঐতিহাসিক গুরুত্ব ও রক্ষণাবেক্ষণ বিষয়ে খোঁজখবর নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!