1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মান্দায় নির্বাচন-গণভোটে অনিয়ম রোধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, মান্দাঃ ​নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দিনভর বিশেষ যৌথ টহল পরিচালিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ইউনিয়নের বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​অভিযানে নেতৃত্ব দেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। টহল চলাকালীন তিনি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় ভোটার ও প্রার্থীদের সাথে কথা বলেন।

​যৌথ টহল শেষে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন,​”নির্বাচন কমিশন ও সরকারের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেওয়া। আমরা আজ পুরো পরানপুর ইউনিয়ন এবং ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো প্রার্থী বা তার সমর্থক যদি ভয়ভীতি প্রদর্শন বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তবে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই প্রতিটি ভোটার নির্ভয়েহ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এ ধরণের ঝটিকা অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!