1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি ছিল। নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষি উৎপাদন পরিবহন, শিক্ষা কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রসাদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!