1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে চিরজীবনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন।

আজ শনিবার বেলা সোয়া ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর পুনঃ স্থাপনকৃত ঐতিহাসিক নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাদের সেই মা। তার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আমরা প্রস্তাব করেছিলাম, উনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহীর আরএমপির শুভ সূচনা করছিলেন এবং সেই সময় এখানে ভিত্তিপ্রস্তর করেছিলেন। আজকের এই দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসি করুন। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজকে তার জন্য কাঁদছে।

​১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন। আর এই আরএমপি রাজশাহী প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ​বিএনপি সরকারের আমলে রাজশাহীদের মানুষ খুব ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি অবৈধ্যভাবে চোরাচালান করে এবং মাদকদ্রব্যের ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে। মাদক এবং মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। আজকের এই শুভদিনে আমার সকল সহকর্মীদেরকে অনুরোধ করব আপনারা রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যে আরএমপি আস্থা অর্জন করেছে। আমরা এখানে সকল নেতারা আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদেরকে আমরা কিছু বলব না। আইনটা নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ সুখী সমৃদ্ধিশীল হবে।

আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি এড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী,রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান ও প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে নামফলক ছিল না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!