1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বিভাগীয় সমাবেশ সফল করতে তানোরে জামায়াতের প্রচারণা মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, ফারাক্কা বাঁধ এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহীর তানোরে প্রচারণা ও উদ্বুদ্ধকরণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তানোর পৌর শহরের গোল্লাপাড়া বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিদাওয়া সংবলিত স্লোগান দেন এবং আগামী ১৬ মে রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশে ব্যাপক উপস্থিতির আহ্বান জানান।
পথসভায় বক্তব্য দেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী। এ সময় উপস্থিত ছিলেন তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখছেদ আলীসহ উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌর জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, আগামী ১৬ মে শনিবার বিকেল ৩টায় রাজশাহী নগরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!