
শিমুল খান সজিব বাগমারা : রাজশাহীর বাগমারায় সারা দেশের ন্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে তিন’টায় বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল ইসলামের দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার পাশে ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ.ন.ম শামসুর রহমান মিন্টু, সিনিয়র বিএনপি নেতা এ্যাডভোকেট সানোয়ার কবীর খান ঈসা, মোজাম্মেল হক প্রমুখ। অপর দিকে একই দিন সাড়ে চার’টায় বাংলাদেশ জাময়াতে ইসলামী ( দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী আব্দুল বারী সরদার, মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশীদ, সেক্রেটারি রহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ সহ অন্যরা।
একেবারে শেষ মুহুর্তে জাতীয় পার্টি ( জিএম কাদের লাঙ্গল ) উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ফজলুল হক মনোনয়ন দাখিল করেন। জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল হক টিপু, কর্মী নাজির উদ্দীন, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সৌহার্দপূর্ণ পরিবেশে স্ব-স্ব দলের প্রার্থীরা আচরণ বিধি মেনে মনোনয়ন জমা দেন।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪