1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপস্থিত থেকে মান্দা উপজেলার সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ডা. ইকরামুল বারী টিপু বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে বিএনপির আদর্শ ও কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তৃণমূল পর্যায়ের নেতাদের জনগণের পাশে থেকে কাজ করার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!