1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রজন্ম যুব উন্নয়ন সংঘের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আজ ২৬ মার্চ প্রজন্ম যুব উন্নয়ন সংঘের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ২০২১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে গাছ রোপণের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, হতদরিদ্র মানুষের সহায়তা, যুব উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ প্রদান, সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি এবং মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে প্রজন্ম যুব উন্নয়ন সংঘ। জরুরি রক্তদান কর্মসূচি এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ।

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত পরিচালক রাজিম হোসেন।

পাঁচ বছরের এই পথচলায় সংগঠনটি ইতোমধ্যে বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবসেবা ও সমাজ উন্নয়নের লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!