1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আহসান হাবিব (নান্নু)

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিদবেক,তানোর : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব (নান্নু)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি তানোর উপজেলার সরনজাই ইউনিয়নসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। মহান আল্লাহ তায়ালা যেন সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন। এসময় তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!