1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নির্বাচনী প্রচারণায় তানোরে বিএনপির ব্যাপক গণমিছিল ও পথসভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণায় তানোরে ব্যাপক গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তানোর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণমিছিলটি তানোর উপজেলা ডাকবাংলো মাঠ থেকে শুরু হয়ে থানা মোড়, জিরোপয়েন্ট ও গোল্লাপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে এবং রাজপথে থেকেই জনগণের পক্ষে লড়াই চালিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের ছেলে অথৈ জয় শরীফ বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা। এ সময় পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!