1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নিয়ামতপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২০ বার পঠিত

জাকির হোসেন -নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ রমজান) উপজেলা মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শাহজাহান সাজু, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন শেখ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ সেলিম, দপ্তর সম্পাদক রঞ্জিত কুমার, সদস্য মোঃ নাজমুল, জাকির হোসেন, রকিবুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিরা একসাথে ইফতার গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!