1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নওগাঁয় থ্যালাসেমিয়া রোগীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩১৬ বার পঠিত

নওগাঁ প্রতিবদেক: থ্যালাসেমিয়া রোগীদের কল্যাণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল। শুক্রবার (১৩ মার্চ) নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবী, কমিটি সদস্য, উপদেষ্টাগণ এবং বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। তারা থ্যালাসেমিয়া রোগীদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে সংগঠনের সদস্যরা একসঙ্গে ইফতার করেন। পাশাপাশি মানবিকতার অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে কিছু পথচারীদের মাঝেও ইফতার বিতরণ করা হয়।

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল রোগ। এই রোগে আক্রান্ত অনেক রোগী নিয়মিত রক্তের উপর নির্ভরশীল। তাই সমাজের সবার সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, নওগাঁ ব্লাড সার্কেল সবসময় থ্যালাসেমিয়া রোগীসহ রক্তের প্রয়োজন হয় এমন মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক এ কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর সর্বশেষ গবেষণা অনুযায়ী বাংলাদেশে থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যা এক লাখ, যাদের বড় একটি অংশ শিশু-কিশোর। প্রতিমাসে তাদের গড়ে ১ থেকে ৩ ব্যাগ রক্ত এবং নিয়মিত ঔষধের প্রয়োজন হয়।অনুষ্ঠানের শেষে সকলের জন্য দোয়া করা হয় এবং স্বেচ্ছাসেবীরা মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!