1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ধানের শীষে ভোট দিলে দেশ ও মানুষের নিরাপত্তা ফিরবে: বিএনপির প্রার্থী নজরুল

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

দুর্গাপুর প্রতিবেদক: রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলছেন, দীর্ঘদিন পর মানুষ আবার ভোট দেওয়ার অধিকার ফিরে পাচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এ গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।নজরুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি ক্ষমতায় এলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল করা হবে। একই সঙ্গে দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার সার্বিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিরাপদ ছিল। আগামীতেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতেই দেশের পতাকা নিরাপদ থাকবে। এ লক্ষ্যে আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

গণসংযোগ ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোরতুজা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, সদস্য মাহাবুর রহমান, রেন্টু,ঝালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি ইনতাজ আলী,দুর্গাপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!