1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

দক্ষতা উন্নয়নে সীমান্তের যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন : সীমান্ত এলাকায় বসবাসরত শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাঁপাইনবাবগঞ্জে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত শিক্ষিত বেকার যুবকদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে বিজিবি কাজ করছে। এ লক্ষ্যেই তাদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিজিবি জানায়, সীমান্ত এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!