
সৈয়দ মাহামুদ শাওন (নিজস্ব প্রতিবেদক) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৩টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপিতে কর্মরত নায়েক মোঃ আব্দুল বারীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে পরিচালিত হয়।এসময় টহল দল মালিকবিহীন অবস্থায় ৭টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়।আটককৃত মোবাইল ফোনসমূহ কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪