1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

তানোরে মডেল প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে তানোর মডেল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) পবিত্র রমজানের ২৫তম দিনে বিকেলে মডেল প্রেসক্লাব সংলগ্ন ডাকবাংলো চত্বরে এ আয়োজন করা হয়।
তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বিএমডিএর বোর্ড সদস্য সাইফুল ইসলাম হিরক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,বিশিষ্ট ব্যবসায়ী আফাজ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর হাসান মাহমুদ রাজা, বিএনপি নেতা ওবাইদুর মোল্লা, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক টিপু সুলতান, জ্যেষ্ঠ সাংবাদিক ইমরান হোসাইন, সাংবাদিক আলিফ হোসেন, তানোর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু, মডেল প্রেসক্লাবের সহসভাপতি মনিরুজ্জামান মনি, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক আব্দুর রহিম, সেলিম, মডেল প্রেসক্লাবের সদস্য রাজু আহম্মেদ, ওয়ার্ড যুবদল নেতা বজলুর রহমান, জুয়েল রানা, আকবর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা বাবু, গোলাম মোস্তফা, ব্যবসায়ী আব্দুল হামিদ ও আসকান আলীসহ স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শীতলীপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জহুরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!