1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোর থানায় এসপি’র আকস্মিক পরিদর্শন

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানায় শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে আকস্মিক পরিদর্শনে আসেন জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার মীর্জা মোঃ আব্দুস ছালাম প্রমুখ।
তানোর থানায় পৌঁছালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ তাঁদের স্বাগত জানান। এ সময় পুলিশ সদস্যরা আনুষ্ঠানিকভাবে সালাম প্রদান করেন।
পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রেকর্ডপত্র সংরক্ষণ ও ডিউটি ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। তারা অপরাধ দমন, জনসেবা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের এমন আকস্মিক পরিদর্শন মাঠপর্যায়ে দায়িত্ব পালনে গতি আনবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!