1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি

তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) রাত আটটার দিকে তানোর থানা মোড়স্থ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম।
তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে এবং তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারুয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পেশাদার সাংবাদিকতা চর্চার মাধ্যমে তানোর উপজেলা প্রেসক্লাব ইতিমধ্যে স্থানীয় সাংবাদিকদের একটি আস্থার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য, দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে সংগঠনটি ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন, সহসভাপতি মনিরুজ্জামান মনি, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কুমার ও এইচ এম ফারুক, কোষাধ্যক্ষ সেলিম রেজা, দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক আব্দুর রহিম, কার্যকরী সদস্য পাপ্পু কুমার, তানোর থানার ডিএসবি শাখার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা, সমাজসেবক গোলাম মোস্তফা, আনারুল মাস্টার, মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তানোর উপজেলা প্রেসক্লাবের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি শুরুতে ‘তানোর রিপোর্টার্স ক্লাব’ নামে যাত্রা শুরু করে। পরে ২০২৫ সালে পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘তানোর উপজেলা প্রেসক্লাব’ রাখা হয় এবং নতুন কমিটি গঠন করা হয়।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!