1. admin@rajshahitribune24.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

তানোরে মরহুম ইয়াদ আলী সরকারের স্মরণে দোয়া ও ইফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঁসারদিঘি গ্রামে মরহুম ইয়াদ আলী সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মরহুম ইয়াদ আলী সরকার রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহ্সান হাবিব (নান্নু) এর পিতা।

শনিবার (১৪ মার্চ) বিকেলে আহ্সান হাবিব (নান্নু) এর আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ওমর আলী, তানোর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরশাদ, সাবেক কাউন্সিলর মুনজুর রহমান, সরনজাই ইউনিয়নের ৫ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মেরাজ মন্ডল, ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাহাতাবসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।মরহুম ইয়াদ আলী সরকারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!