1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণা উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,তানোর :  রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার (০৯ জুলাই) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন। প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তানোর এপির ভারপ্রাপ্ত এপি ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু, তানোর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোনালী খাতুন ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এপি প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী।

সরনজাই ইউনিয়ন যুব ও শিশু ফোরাম এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, তানোর এপি প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতা প্রদান করে। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!