1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

তানোরে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন : রাজশাহীর তানোর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে দীর্ঘদিন ধরে কাজ করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও কমিউনিটির সমন্বয়ে পরিচালিত বিভিন্ন কর্মসূচির ফলে আগের তুলনায় এসব বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়মিত সচেতনতামূলক সভা, উঠান বৈঠক, শিশু ও অভিভাবকদের নিয়ে মতবিনিময়, শিশু সুরক্ষা কমিটি গঠন এবং সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে কাজ করছে। একই সঙ্গে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, শিক্ষা উপকরণ প্রদান এবং দরিদ্র পরিবারের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয়দের মতে, এসব কার্যক্রমের ফলে বাল্যবিবাহের বিষয়ে সামাজিক সচেতনতা বেড়েছে, শিশুশ্রম নিরুৎসাহিত হচ্ছে এবং শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শিশুদের অধিকার সম্পর্কে অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক মনোভাবও তৈরি হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তথ্য অনুযায়ী, সংস্থাটি বাংলাদেশে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, জীবিকায়ন, দুর্যোগ মোকাবিলা এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি স্থানীয় অংশীজনদের নিয়ে কাজ করছে। এসব কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতনমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলা।

তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম বলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে তানোর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে তারা শিশুদের সুরক্ষা ও শিক্ষার বিষয়ে কাজ করছে। এর ফলে সমাজে ইতিবাচক পরিবর্তন এসেছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!