1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

ধানের শীষের পক্ষে গণসংযোগে ছাত্রদল নেতা মোতালেব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকেই রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের সমর্থনে এ গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।

গণসংযোগকালে কলমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ছাত্রদল নেতা মোতালেব হোসেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।গণসংযোগ চলাকালে মোতালেব হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী-১ আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান। সেই লক্ষ্যেই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির শাসনামলে তানোর ও গোদাগাড়ীতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল, তারা এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তানোরের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারাকে আবারও অব্যাহত রাখবেন।গণসংযোগে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা ছাত্রদলের সদস্য রঞ্জু আহমেদ, কলমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল রানা, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাইদুর রহমান,৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিরুল ইসলাম, কলমা ইউনিয়ন ছাত্রনেতা ফয়সাল আলামিন রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!