1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তানোর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সাকিল হোসেন, কার্য-সহকারী আশিকুর রহমান, অফিস সহকারী লক্ষ্মণ চন্দ্র রায়সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ধর্মীয়-শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ঢেউটিন এবং নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের দুর্ভোগ লাঘবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের পুনর্বাসনে নিয়মিতভাবে ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়ে থাকে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!