
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া বাজার আদর্শ বণিক সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ অধিবেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকেল ৪টায় গোল্লাপাড়া বাজারের কাঠপট্টি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। গোল্লাপাড়া বাজার আদর্শ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর আলমগীর হোসেন, নায়েবে আমীর আনিসুর রহমান, সেক্রেটারি ডি এম আক্কাস আলী, তানোর পৌরসভা আমীর মোকছেদ আলী, সেক্রেটারি জুয়েল উদ্দিন, রাজশাহী জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জামায়াতের সিনিয়র নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বাজারের সার্বিক উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ, নিরাপত্তা জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ক্রেতাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় বাজারগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তোলা সম্ভব। তিনি ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় পর্বে ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত দাবি তুলে ধরেন।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪