1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের গ্রাম আদালতে বিচারপ্রাপ্তি বিষয়ে গণশুনানি

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তির অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে পাঁচন্দর ইউনিয়নের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। এছাড়া গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, মুক্ত আলোচনা এবং কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন। আরও উপস্থিত ছিলেন সিসিবিভিও’র উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম, পাঁচন্দর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মিনারুল ইসলাম, হিসাব সহকারী এস্তেরিনা হেমব্রম ও ইউনিয়ন পরিষদের সদস্যরা।

গণশুনানির শুরুতে বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের মূল আলোচনায় গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া, মীমাংসার ধরন ও আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় সিসিবিভিও’র সমাজ সংগঠক প্রেমচাঁদ এক্কাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!