
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার মাদারীপুর বাজারসংলগ্ন এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সহকারী অধ্যাপক জাহিদুর রহমান জাহিদ।
কামারগাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, দলকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা জাসাসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শেখ শাহরিয়ার জুয়েল, তানোর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফাজ কবিরাজ, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. গাফ্ফার মোল্লা, তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ করিম, কামারগাঁ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, কামারগাঁ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু, কামারগাঁ ইউনিয়ন কৃষক দলের সাবেক আহ্বায়ক মো. ইউসুফ মাস্টার, কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. আব্দুর রউফ, তালন্দ কলেজ ছাত্রদলের সভাপতি তুহিন আল মামুন সহ অনেকে।
এ ছাড়া কামারগাঁ ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪