1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবারের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি তানোর উপজেলা শাখা। সোমবার (২৫ মে) সকাল ১১টায় তানোর ইসলাহিয়া শিশু সদনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিশুদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি তানোর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল গাফফার বাদশা।

তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসা উচিত। জাতীয় ছাত্রশক্তি ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ, সংগঠকবৃন্দ, কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক এবং তানোর ইসলাহিয়া শিশু সদনের সুপারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে জাতীয় ছাত্রশক্তি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!