1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে আইন-শৃঙ্খলাসহ পাঁচ কমিটির সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাকে প্রাধান্য দিয়ে পর্যায়ক্রমে পাঁচটি গুরুত্বপূর্ণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে অনুষ্ঠিত সভাগুলোতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং চোরাচালান প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাগুলোতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের বিস্তার রোধ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনসুর আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা আঞ্জুয়ারা খাতুন, ইউপিইটিসি ইন্সট্রাক্টর লুৎফে জাহান বেগম, তানোর থানার প্রতিনিধি এসআই উৎপল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ডি.এম. আক্কাস আলী ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে পর্যায়ক্রমে উপজেলা মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটি, উপজেলা ইভটিজিং নিরোধ কমিটি, উপজেলা যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ কমিটি এবং উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!