নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানার পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনগত রাতে ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তানোর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদ আলীর নেতৃত্বে এএসআই মো. খাইরুল ইসলাম ও এএসআই মো. শাহাদাত হোসেনসহ একটি দল এ অভিযান পরিচালনা করেন।
বুধবার (২২ এপ্রিল) জিআর ৫৩/১২ নম্বর মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আজিজুল হককে (৫০) উপজেলার বনকেশর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত গুলবর হোসেনের ছেলে।
এরপর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পৃথক অভিযানে জিআর ১৯/২২ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. বাবলুর রহমানকে (৪১) চান্দুরিয়া নামোপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মো. আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে। একই দিনে জিআর ৯৬/২৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইমরান হোসেনকে (২৫) গোল্লাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মো. ফজর আলীর ছেলে। গ্রেপ্তার হওয়া আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “অপরাধ দমনে ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”#