1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তানোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) তানোর উপজেলা, তানোর ও মুন্ডুমালা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক নুরুল ইসলাম। তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিয়তউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইনুল ইসলাম এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, তানোর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আরশাদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব আব্দুস সবুর, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক ও সদস্য সচিব আতাউর রহমানসহ উপজেলা, দুই পৌরসভা ও সাত ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক রাজনৈতিক দর্শন আজও দেশের মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। তাঁরা তাঁর রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, তানোর ও মুন্ডুমালা পৌরসভা এবং সাত ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে প্রায় তিন হাজার নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে ভোজের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একসঙ্গে অংশ নেন।
এর আগে একই দিন দুপুর ১২টায় জাতীয়তাবাদী ওলামা দল তানোর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!