
সৈয়দ মাহামুদ শাওন : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মনাকষা বিওপির একটি টহলদল ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় একটি পরিত্যক্ত দোকানঘরে অভিযান চালিয়ে ৭ বোতল মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ও ৫১০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪