1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৫৩ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন : চলমান তীব্র শীতে বিপর্যস্ত স্থানীয় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী সেক্টর ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর বিওপির দায়িত্বাধীন এলাকার ১নং দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া অঞ্চলের ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষকে ৩০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমন করে যাচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। শীতের এই সময়ে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবা দেওয়া আমাদের জন্য গৌরবের।”

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!