1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কামারগাঁ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফাজ উদ্দিনের ঈদ শুভেচ্ছা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ধানের শীষের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আফাজ উদ্দিন কবিরাজ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই নির্বাচনী ইচ্ছার কথা ব্যক্ত করেন।

​তানোর উপজেলা যুবদলের সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে নিবেদিতভাবে যুক্ত থাকা আফাজ উদ্দিন এলাকায় একজন সমাজসেবক হিসেবেও সুপরিচিত।

​শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে শান্তির বার্তা। সমাজের সব ভেদাভেদ ভুলে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি, এটাই কাম্য। এই ঈদ আপনার ও আপনার প্রিয়জনের জীবনে অনাবিল সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।”

​নির্বাচনী প্রসঙ্গে তিনি জানান, কামারগাঁ ইউনিয়নের জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে তিনি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বিশ্বাস করেন, দল তাকে সুযোগ দিলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন।

​ইতিমধ্যেই তার সমর্থনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তোরণ ও পোস্টার শোভা পাচ্ছে। কামারগাঁ ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে তিনি ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!