1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

ইমপ্যাক্ট প্লাস ও যুব ফোরামের উদ্যোগে শিশুর শিক্ষা ও পরিবারের পুনর্বাসন কার্যক্রম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:শিশুশ্রমের করাল গ্রাস থেকে এক শিশুকে মুক্ত করে তাকে মাদ্রাসায় ভর্তি করানোর দায়িত্ব নিয়েছে ফুলবাড়ীয়া এলাকার সামাজিক সংগঠন ইমপ্যাক্ট প্লাস ও যুব ফোরাম। পাশাপাশি শিশুটির পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে তার মায়ের হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। মানবিক এই উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, আর্থিক সংকটের কারণে শিশুটি দীর্ঘদিন ধরে শ্রমের কাজে নিয়োজিত ছিল। শিশুটির বাবা অন্যত্র বিয়ে করে চলে যাওয়ায় পরিবারটি আরও বিপাকে পড়ে। বিষয়টি জানতে পেরে সংগঠন দুটি দ্রুত উদ্যোগ নেয়। তাদের ব্যবস্থাপনায় শিশুটিকে নিকটস্থ একটি মাদ্রাসায় শিগগিরই ভর্তি করানো হবে এবং তার পড়াশোনার প্রাথমিক খরচও বহন করা হবে।

একই সঙ্গে পরিবারের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে শিশুটির মায়ের হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তিনি ঘরে বসেই আয়ের ব্যবস্থা করতে পারেন। যুব ফোরামের সভাপতি কানিজ ফাতেমা রিংকু বলেন, শিশুশ্রম বন্ধ করতে হলে পরিবারকে স্বাবলম্বী করা জরুরি। আমরা চাই শিশুটি লেখাপড়া করে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক।এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!