1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ইবনে সিনা ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বাস্থ্যসেবা চুক্তি

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন : ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এবং চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট-এর মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মোঙ্গলবার (১৯ মে) এ চুক্তি স্বাক্ষর হয়, এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ইবনে সিনা রাজশাহী শাখায় বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ কর্পোরেট সুবিধা পাবেন।

চুক্তি অনুযায়ী, সকল প্রকার ল্যাবরেটরি টেস্টে ৩৫ শতাংশ এবং ইমেজিং ও রেডিওলজিক্যাল টেস্ট যেমন এক্স-রে, ইউএসজি, সিটি স্ক্যান ও এমআরআইসহ বিভিন্ন পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় প্রদান করা হবে। এছাড়া চুক্তিবদ্ধ সদস্যরা স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতাভুক্ত থাকবেন।

বিশেষ কর্পোরেট সুবিধা গ্রহণের জন্য সেবা নেওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত বৈধ পরিচয়পত্র বা রেফারেন্স লেটার প্রদর্শন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!