1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে তানোরে জামায়াতের যুব র‍্যালি

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক যুব র‍্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার থেকে র‍্যালিটি বের হয়ে থানা মোড় পর্যন্ত প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। “মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে স্থানীয় নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জুয়েল রানা, সেক্রেটারি রমজান আলী, কলমা ইউনিয়ন সভাপতি সোহেল রানা, তানোর পৌরসভা সভাপতি জুয়েল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদককে “না” বলতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!