1. admin@rajshahitribune24.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাঠ দিবসে নতুন ধানের প্রদর্শনী, থাকছে বাস্তবায়নের পুরোনো প্রশ্ন তানোরে ফের বিদ্যুতের খুঁটিতে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস তানোরে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ছাত্রশক্তির আনন্দ মিছিল পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তানোরে কুটুমবাড়ি রিসোর্ট ঘুরে দেখলেন ওমর সানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী মুজাহিদ শুভ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী রাজশাহীতে বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল

তানোরে ফের বিদ্যুতের খুঁটিতে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বসেন সুমন আলী (২০) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করেন।
সুমন চিমনা গ্রামের মাহতাব আলীর ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। বৃহস্পতিবার বিকেলে বাবার কাছে কিছু টাকা চান তিনি। টাকা না পেয়ে গ্রামের একটি বিদ্যুতের খুঁটিতে উঠে বসেন। পরে স্থানীয় লোকজনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও সুমন বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি চিমনা গ্রামের পাশের বিলে বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন খুঁটিতে এক কিশোরের উঠে বসার ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সে সময় মোবাইল ফোন কিনে না দেওয়ায় সুমন নামের ওই কিশোর খুঁটিতে উঠেছিল। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সময়মতো উদ্ধার করা না গেলে বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটতে পারত। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে যুবকটির নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তানোর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রেজাউল করিম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিদ্যুতের খুঁটিতে ওঠার ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে যুবকটিকে নিরাপদে বিদ্যুতের খুঁটি থেকে নিচে নামিয়ে আনা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ। যুবকটির নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। প্রয়োজনে তাঁর যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা প্রয়োজন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!