1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে কুটুমবাড়ি রিসোর্ট ঘুরে দেখলেন ওমর সানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী মুজাহিদ শুভ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী রাজশাহীতে বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল তানোরে গর্ভবতী মা ও শিশু সেবা কার্যক্রমের উদ্বোধন তানোরে তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মশালা অনুষ্ঠিত তানোরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চার মতবিনিময় তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ জনকে আদালতে প্রেরণ

তানোরে কুটুমবাড়ি রিসোর্ট ঘুরে দেখলেন ওমর সানী

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে শতাধিক বিঘা উঁচু-নিচু জমিতে গড়ে উঠছে কৃষি ও পর্যটনভিত্তিক উদ্যোগ ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট’। বরেন্দ্রভূমির লালচে মাটি, উঁচু-নিচু ভূমি ও গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য ঘিরে গড়ে ওঠা এ প্রকল্প শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পরিদর্শন করেছেন চিত্রনায়ক ও টেলিভিশন অভিনেতা মোহাম্মদ ওমর সানী। তাঁর আগমন ঘিরে প্রকল্প এলাকায় উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়।
উপজেলার মুন্ডুমালা পৌরসভার চুনিয়াপাড়া গ্রামে প্রকল্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন ওমর সানী। এ সময় তিনি ভিডিও ধারণেও অংশ নেন। প্রকল্পের প্রাকৃতিক পরিবেশ, পরিকল্পনা ও সম্ভাবনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁকে কাছে পেয়ে স্থানীয় উৎসুক মানুষও ভিড় করেন।
শতাধিক বিঘা জমিতে পরিকল্পিত এ উদ্যোগে প্রকৃতি, কৃষি, গ্রামীণ জীবন ও অবকাশযাপনের সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে তানোরে পর্যটনের নতুন গন্তব্য তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বাবু, ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার, কনটেন্ট ক্রিয়েটর স্মৃতি, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব ডি.এম. সাকলায়েন, প্রকল্পের মূল ডিজাইনার মামুন সারোয়ার প্রমুখ। এ ছাড়া সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর শাহ ডাইন চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে প্রতিষ্ঠানটির অতিথি সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী। অনুষ্ঠানে সর্বোচ্চ শেয়ার ক্রেতাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য শেয়ার ক্রেতা ও তাৎক্ষণিকভাবে শেয়ার কেনা ব্যক্তিদের আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী হেড অফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম হোসেন, ফাইন্যান্স হেড মো. সেলিম উদ্দিন, ডিরেক্টর অব পাবলিকেশন মাহফুজুর রহমান মাহবুব এবং এডমিন ও অপারেশন বিভাগের মো. আসাদুজ্জামান ডালিম উপস্থিত ছিলেন। ঢাকা করপোরেট অফিসের পক্ষে ছিলেন সিইও ডি.এম. সাকলায়েন এবং ডিরেক্টর অব টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ।
উদ্যোক্তাদের আশা, কৃষি ও পর্যটনের সমন্বয়ে গড়ে ওঠা এ প্রকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!