1. admin@rajshahitribune24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ তানোরে উচ্চমাধ্যমিকে পাশের চেয়ে ফেল বেশি, জিপিএ-৫ মাত্র ৭ রাজনৈতিক উদ্দেশ্যে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা

তানোরে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পৃথক দুটি এনজিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে তাঁদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত থেকে গভীর রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, এনজিআর-৬২/২৬ মামলার আসামি উপজেলার রামদেবপুর গ্রামের তফিজুলের স্ত্রী মোছা. হালিমা, একই গ্রামের রবিউলের স্ত্রী মোছা. রহিমা এবং রবিউলের ছেলে মো. মোস্তাকিম (২৩)।

অন্যদিকে, এনজিআর-৭০/২৬ মামলার আসামি হলেন উপজেলার হরিশপুর গ্রামের ইউসুফের ছেলে মো. সিরাজুল ও মো. আওয়াল।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!