1. admin@rajshahitribune24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল তানোরে গর্ভবতী মা ও শিশু সেবা কার্যক্রমের উদ্বোধন তানোরে তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মশালা অনুষ্ঠিত তানোরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চার মতবিনিময় তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ জনকে আদালতে প্রেরণ তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোরে ট্রান্সফরমার চুরির সময় প্রাণ গেল কুষ্টিয়ার কুখ্যাত চোর বাবুর তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি

বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা ও দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পুকুর খননের বন্দোবস্তকে কেন্দ্র করে জমির মালিকদের ভয়ভীতি প্রদর্শন, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতার মতো গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এসব ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ মহসিন আলী ও ওনার সহযোগী মো. দুলাল হোসেনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শরিফুল ইসলাম শেখ শরিফের দাবি, মো. দুলাল হোসেন, পিতা কেয়ামত উল্লাহ, গ্রাম রসুলপুর দক্ষিণপাড়া। তিনি একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ৫ আগস্টের পর তাহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিন আলীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করেন শরিফুল।

শরিফুলের দাবি, দীর্ঘদিনের একটি পতিত জমিতে পুকুর খননের বন্দোবস্তের উদ্যোগ নেওয়া হলে জমির মালিকরা সম্মিলিতভাবে সম্মতি দেন এবং তাঁকে প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। প্রায় তিন থেকে চার মাস আগে জমির মালিকরা তাঁকে এ দায়িত্ব দেন। শরিফুল তাহেরপুর পৌর ও কলেজ ছাত্রদলের সাবেক নেতা এবং তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব ছিলেন।

কিন্তু পরবর্তী সময়ে মহসিন আলীর নেতৃত্বে জমির মালিকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং অতিরিক্ত অর্থের প্রলোভন দেখিয়ে নিজেদের নামে নতুন করে একটি দলিল তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, এর আগে দুলাল হোসেন জমির মালিকদের জানিয়েছিলেন, সেখানে পুকুর খনন করা হবে না। অথচ পরবর্তী সময়ে একই জমির পুকুর খননের বিষয়টি নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে।

শরিফুলের সবচেয়ে গুরুতর অভিযোগ, পুকুর খননের বিরোধকে কেন্দ্র করে তাঁর বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে প্রায় দুই থেকে আড়াই মাস আগে দুর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গণকর ইউনিয়নের মঙ্গলপুর-বামনাকান্দর এলাকার একটি পুকুরপাড়ে মেরামতের জন্য রাখা তাঁর একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় দুলাল হোসেন ও মহসিন আলীর অনুসারীদের দায়ী করেছেন তিনি। অভিযোগে আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন। অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জন। তবে এসব ঘটনায় কারা সরাসরি জড়িত ছিলেন, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত তদন্ত চায় ভুক্তভোগী ।

এছাড়াও দুলাল হোসেনের বিরুদ্ধে আরও একটি অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।তাঁর নিজ গ্রাম রসুলপুর দক্ষিণপাড়ার মসজিদ ও মাদ্রাসার সরকারি পুকুরের লিজগ্রহীতার কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছিল।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বসে এবং সেখানে দুলালকে দায়ী করা হয় । তবে সালিশ চলাকালে মহসিন আলীর অনুসারীরা উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে জানা যায় ।এছাড়াও তাদের আশ্রয়-প্রশ্রয়ে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে । এবিষয়ে দুলালকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শরিফুল ইসলাম এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পুকুর খননের বন্দোবস্তসংক্রান্ত জমির মালিকদের প্রকৃত সম্মতি, পূর্বের সিদ্ধান্ত ও পরবর্তী সময়ে তৈরি হওয়া দলিলের বৈধতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!