1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে ট্রান্সফরমার চুরির সময় প্রাণ গেল কুষ্টিয়ার কুখ্যাত চোর বাবুর তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি তানোরে একই রাতে দুই সাবেক বিএনপি নেতার মৃত্যু, শোকের ছায়া আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তানোরে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন উদযাপন তানোরে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫ তানোরে উচ্চমাধ্যমিকে পাশের চেয়ে ফেল বেশি, জিপিএ-৫ মাত্র ৭ রাজনৈতিক উদ্দেশ্যে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তানোরে ট্রান্সফরমার চুরির সময় প্রাণ গেল কুষ্টিয়ার কুখ্যাত চোর বাবুর

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে গভীর নলকূপের (ডিপ) ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফরিদুল ইসলাম ওরফে বাবু (২৩)। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাধাপাড়া গ্রামের মৃত ইসলাম আলী ওরফে হক পাগলার ছেলে।
পুলিশের অপরাধী তথ্যভাণ্ডার (পিসিপিআর) অনুযায়ী, নিহত বাবু চুরির সিন্ডিকেটের একজন পেশাদার ও কুখ্যাত সদস্য ছিলেন। চুরির সময় দুর্ঘটনা ঘটলে সঙ্গীয় অন্য চোরেরা লাশ ফেলে পালিয়ে যায় এবং নিহতের পরিবারকে গোপনে খবর দেয়।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির সময় এই ঘটনা ঘটে। গভীর রাতে সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা বিদ্যুৎ লাইন সচল থাকা অবস্থাতেই ট্রান্সফরমার নামানোর চেষ্টা করছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম বাবুর মৃত্যু হয়। পরে গ্রেপ্তার এড়াতে এবং নিজেদের বাঁচাতে সঙ্গীরা লাশ ও চুরির সরঞ্জাম সেখানেই ফেলে রেখে তড়িঘড়ি করে পালিয়ে যায়। তবে পালিয়ে গিয়ে তারা কৌশলে ফরিদুলের পরিবারকে মৃত্যুর বিষয়টি জানায়।
এরই সূত্র ধরে, ঘটনার ঠিক একদিন আগে দুই জন নারী তাদের স্বামী নিখোঁজ এবং তারা কারেন্টের শট (বিদ্যুৎস্পৃষ্ট) খেয়ে মারা গেছেন—এমন আশঙ্কায় তানোর থানায় এসে কান্নাকাটি ও খোঁজখবর করছিলেন। আজ শনিবার সকালে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের পর পুলিশ ওই নারীদের খবর দেয়। পরে থানায় এসে তারা লাশ দেখে ফরিদুলের পরিচয় নিশ্চিত করেন। শনাক্তকারী নারীদের একজন নিহতের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশের অপরাধী প্রোফাইল ও রেকর্ড সূত্রে জানা গেছে, নিহত ফরিদুল ইসলাম বাবু একজন তালিকাভুক্ত পেশাদার চোর। তার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় (চুরি ও চোরাই মাল নিজেদের হেফাজতে রাখা) পূর্ববর্তী মামলা রয়েছে (মামলা নং-৪৪, তারিখ: ২৯ মার্চ ২০২৪)। ওই মামলায় গত ৩ মে ২০২৪ তারিখে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং পরবর্তীতে তদন্ত শেষে ২০২৫ সালের ৫ এপ্রিল তার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র নং-১৪৭) দাখিল করে পুলিশ। জামিনে বেরিয়ে সে পুনরায় এই আন্তঃজেলা চোরচক্রের সাথে যুক্ত হয়ে তানোরে চুরির মিশন চালাতে আসে।
এর আগে আজ সকালে স্থানীয় বাসিন্দারা কচুয়া গ্রামের বটতলা এলাকায় ট্রান্সফরমার চুরির সরঞ্জামসহ এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেয়। বিএমডিএর তানোর জোনের সহকারী প্রকৌশলী আজমল হক এবং তানোর পল্লী বিদ্যুতের ডিজিএম রেজাউল করিম জানান, খবর পেয়ে বিএমডিএ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরচক্রটি অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সচল লাইন থেকে বিদ্যুৎ চুরির চেষ্টা চালাচ্ছিল।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে। একদিন আগে থানায় আসা নারীদের নিখোঁজ বার্তার ও পুলিশের অপরাধী প্রোফাইলের সূত্র ধরে নিহতের পূর্ণাঙ্গ পরিচয় মিলেছে। ধারণা করা হচ্ছে, সঙ্গের চোরেরা লাশ ফেলে পালিয়ে তার বাসায় খবর দিয়েছিল। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!